ডিয়েগোর সঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই আপনার চেনা। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে রবিন ফন পার্সি। শুধু পার্সি একা নন, পরশু ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলাররা লাইন ধরে ছবি তুলেছেন ম্যারাডোনার সঙ্গে। টুইটারে সেটি দিয়েও দিয়েছেন অনেকে। ফন পার্সি নিজের ছবিতে লিখেছেন, ‘সেরা ডিয়েগোর সঙ্গে আবার দেখা হলো। আমি খুবই খুশি।’ সূচিতে একটু ফাঁকা সময় পেয়ে ডেভিড ময়েস খেলোয়াড়দের নিয়ে গেছেন দুবাইয়ে। সেখানেই এই ‘ডিয়েগো উন্মাদনা’। মরু শহরের ক্রীড়াদূত আর্জেন্টাইন কিংবদন্তির এখন দুবাইয়েই বাস। দেখা যাক, ‘এল ডিয়েগোর’ সান্নিধ্যে ইউনাইটেডের ভাগ্য বদলায় কি না! ওয়েবসাইট।