ডু প্লেসির শাস্তি বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খারিজ হয়ে গেল ফাফ ডু প্লেসির আপিল। বল ট্যাম্পারিং-কাণ্ডে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। এর বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কাল আইসিসি জানিয়েছে, সংস্থাটির আচরণবিধি কমিশনের প্রধান মাইকেল বেলোফের দৃষ্টিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিটা সঠিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্ট চলাকালে চুইংগাম চিবোনো অবস্থায় ডু প্লেসিকে বলে লালা ঘষতে দেখা যায়। এরপরই তাঁর বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনেন ম্যাচ রেফারি। এএফপি।