প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেডে দুই ইনিংসে ৭৮ ও ম্যাচ বাঁচানো অপরাজিত ১১০-এর পর পার্থে প্রথম ইনিংসেও অপরাজিত ৭৮। ফ্যাফ ডু প্লেসিস রেকর্ডই করে ফেললেন। টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে অভিষেকের পর টানা তিন ইনিংসে ৭০-এর বেশি রান আর কেউ করতে পারেননি। অভিষেকের পর প্রথম তিন ইনিংসেই ৫০ ছাড়ানো ইনিংস আছে মাত্র তিনজনের। ১৯২০ সালে করেছিলেন অস্ট্রেলিয়ার হার্বি কলিন্স, ১৯৩৮ সালে ইংল্যান্ডের পল গিব ও ২০০৪ সালে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস। এঁদের মধ্যে কলিন্স প্রথম চার ইনিংসেই করেছিলেন পঞ্চাশোর্ধ্ব রান (৭০, ১০৪, ৬৪, ১৬২)।