ডু প্লেসিস এখন অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাসেই অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ফ্যাফ ডু প্লেসিস। কাল দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ডু প্লেসিসের নাম ঘোষণা করেছেন প্রোটিয়া নির্বাচকেরা। তবে অধিনায়কত্বের এই ভারটা শুধু আসন্ন সিরিজের জন্যই। তিন ফরম্যাটেই এবি ডি ভিলিয়ার্স দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁর চাপ কমাতেই ডু প্লেসিসকে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন।‘নতুন’ অধিনায়কের টি-টোয়েন্টি দলের চমক চার নতুন মুখ—ব্যাটসম্যান হেনরি ডেভিডস, উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক, বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো ও অলরাউন্ডার ক্রিস মরিস। ২১, ২৩ ও ২৬ ডিসেম্বর ডারবান, ইস্ট লন্ডন ও পোর্ট এলিজাবেথে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন এবি ডি ভিলিয়ার্সও।টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হতে যাওয়া দুই টেস্টের দলও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট জয়ী দলের ১১ জনই থেকে গেছেন টেস্ট দলে। বাদ পড়েছেন লেগ স্পিনার ইমরান তাহির। ২-৬ এবং ১১-১৫ জানুয়ারি কেপটাউন ও পোর্ট এলিজাবেথে হবে দুটি টেস্ট। ক্রিকইনফো।টি-টোয়েন্টি দলফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফারহান বেহারডিয়েন, হেনরি ডেভিডস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ররি ক্লেইনভেল্ট, রিচার্ড লেভি, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন, লনওয়াবো সতসোবে।টেস্ট দলগ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ফ্যাফ ডু প্লেসিস, ডিন এলগার, জ্যাক ক্যালিস, ররি ক্লেইনভেল্ট, মরনে মরকেল, আলভিরো পিটারসেন, ভারনন ফিল্যান্ডার, জ্যাক রুডলফ, ডেল স্টেইন।