ডুনেডিনে প্রথম দিন পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন। ডুনেডিনে অনুষ্ঠানরত এই টেস্টে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। টসের পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হলে মাঠে কোনো বল গড়ানোর আগেই টেস্টের প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। প্রথম টেষ্টের আগেই ইনজুরি আঘাত হেনেছে ইংল্যান্ড শিবিরে। এলবোয় চোটগ্রস্ত হয়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ান। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড।নিউজিল্যান্ড দলে নিয়েছে বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিনকে। ইনজুরির কারণে খেলতে পারছেন না ডগ ব্রেসওয়েল।