ডুমিনির চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেপি ডুমিনিকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক ডুমিনিকে হারানো প্রোটিয়াদের জন্য বড় ধাক্কাই। আফগানিস্তান ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ে চোট ছিটকে দিয়েছে তাঁকে। কাল এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডুমিনির না খেলার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে পাওয়ার আশা করা হচ্ছে। রয়টার্স।