ডুমিনির বদলি এলগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেপি ডুমিনির মতো তিনিও বাঁহাতি ব্যাটসম্যান। বাঁহাতি স্পিন করতে পারেন, ডুমিনির মতো খণ্ডকালীন বোলার হিসেবেও তাঁকে ব্যবহার করা যায়। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ডুমিনির শূন্যতা পূরণ করতে আসছেন পাঁচটি ওয়ানডে খেলা এই ডিন এলগার। অবশ্য টেস্ট অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে এই ২৫ বছর বয়সীকে। কারণ একাদশে ডুমিনির বদলি হিসেবে ফ্যাফ ডু প্লেসিসই এগিয়ে। ডুমিনির বদলি হিসেবে ডুমিনির মতোই অলরাউন্ডার খোঁজা হচ্ছিল। এ কারণেই স্কোয়াডে এলগারকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন। এএফপি।