ডেকানকে জেতালেন সুমন-সাইমন্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ম্যাচে ৪৯৩ রান। ৬টি হাফ সেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হেসেই চলেছে জ্যাক ক্যালিসের (এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রানের মালিক) ব্যাট। কাল করলেন ৪৪ বলে ৬৮। তবে বিফলেই গেল তাঁর হাফ সেঞ্চুরি। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারাল ডেকান চার্জার্স। এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম স্থানেই রইল ডেকান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বেঙ্গালুরু।প্রথমে ব্যাট করে ক্যালিস ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে (৩৫ বলে ৫৮) ৬ উইকেটে ১৮৪ রান করে বেঙ্গালুরু। ৪ বল বাকি থাকতে জিতে যায় ডেকান। এ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তিরুমালাসেত্তি সুমন (৫৭ বলে ৭৮*) ও অ্যান্ড্রু সাইমন্ডসের (২৪ বলে ৫৩*)। ওয়েবসাইট।