ডেকোর ফেবারিট ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি তাঁঁর জন্মভূমি, যেখানে শৈশব-কৈশোরের হাজারো স্মৃতি। অন্যটি পরে আপন হয়ে ওঠা দেশ, যার প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক ফুটবলে। ডেকোর কাছে তাই ব্রাজিল যতটা আপন, ততটাই মায়া পর্তুগালের জন্য। তবে বিশ্বকাপের ফেবারিট বাছতে গিয়ে আবেগ দূরে সরিয়ে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার বড় করে দেখেছেন যুক্তিটাই। সেই যুক্তিতে তাঁর দৃষ্টিতে এগিয়ে ব্রাজিল। কারণটাও ব্যাখ্যা করেছেন ডেকো, ‘খেলাটা হবে ব্রাজিলের মাঠে আর ওরা স্কলারির মতো একজন কোচ পেয়েছে। ২০০২ সালে যখন কেউ প্রত্যাশা করেনি, তখনো তিনি ঠিকই শিরোপা জিতেছিলেন।’ আর্জেন্টিনা আর উরুগুয়েরও এবার সম্ভাবনা দেখেছেন সাবেক পোর্তো মিডমিল্ডার। নিজের দেশ পর্তুগাল? ‘সুযোগ আছে, তবে গ্রুপটা এবার অনেক কঠিন পেয়েছে পর্তুগাল’—ডেকোর জবাব। রয়টার্স।