ডেঙ্গু জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপত্তির মিছিলে এবার যোগ হলো ডেঙ্গু৷ ব্রাজিলের বিশ্বকাপ শহরগুলোতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর৷ বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও জন ওবি মিকেলদের নাইজেরিয়া অনুশীলন ক্যাম্প করবে যেখানে, সেই ক্যাম্পিনাসে ডেঙ্গু জ্বর বেশি৷ যা নাকি মহামারির মতোই!
সাও পাওলোর দক্ষিণ-পূর্বাঞ্চলের ওই শহরে এ বছর এরই মধ্যে ৩২ হাজার ৩৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত। প্রাণ হারিয়েছেন তিনজন নারী৷ ক্যাম্পিনাসের ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির তত্ত্বাবধায়ক আন্দ্রেয়া ভন জুবেন জানাচ্ছেন, ‘আক্রান্তের দিক থেকে এটাই সর্বোচ্চ৷ ২০০৭ সালের চেয়েও ১১ হাজার ৫০০ জন বেশি৷ বিমানবন্দর, অনুশীলন সেন্টার, হোটেলে মশানিধন কীটনাশক ব্যবহার করব আমরা। কাজেই স্থানীয় মানুষের চেয়ে দলগুলো কম ঝুঁকিতে থাকবে৷’
বিশ্বকাপকে ডেঙ্গুমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টাই করা করছে ব্রাজিল। মশা মারতে সেরা ওষুধ নিয়ে মাঠে নেমেছেন বিশাল কর্মিবাহিনী। ওয়েবসাইট।