ডেঙ্গু থেকে সাবধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। প্যারাগুয়ের হয়েছে সেই দশা। গত বছর মহামারির মতো ছড়িয়ে পড়া ডেঙ্গুজ্বরে দেশটিতে মারা গিয়েছিল ২৫০ জন মানুষ। এবার অনেক চেষ্টা, অনেক প্রতিরোধব্যবস্থা নেওয়ায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা মাত্র দুই। সেই অর্জনটাকেই যে হুমকির মুখে ফেলেছে বিশ্বকাপ। প্রতিবেশী ব্রাজিলে বিশ্বকাপ, প্যারাগুয়ে চূড়ান্ত পর্বে যেতে না পারলেও সীমান্ত পেরিয়ে খেলা দেখতে যাবেন অনেকেই। প্যারাগুয়ে কর্তৃপক্ষের ভয়টা এখানেই। বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের তিন রাজ্য রিও ডি জেনিরো, ফোর্তালেজা ও মিনাস জেরাইসের কুখ্যাতি ডেঙ্গুপ্রবণ এলাকা হিসেবে। তাই বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে দেশটির সংক্রামক ব্যাধি নির্মূল কর্তৃপক্ষ। এএফপি।