ডেঙ্গুজ্বরে আক্রান্ত সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র জ্বর, ওষুধে কাজ হচ্ছে না—এমন একটি অবস্থায় গতকাল সোমবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাকিব আল হাসানকে। হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর জানা গেল তিনি ডেঙ্গুতে আক্রান্ত। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য জানিয়েছে। এ অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দেশের সেরা তারকার জন্য অনিশ্চিতই হয়ে গেল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বিভব সিংও সাকিবের ডেঙ্গু নিশ্চিত করে বলেছেন, ‘মেডিকেল পরীক্ষায় সাকিবের রক্তে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি রয়েছে। এই অবস্থায় তাঁকে আরও কিছুদিন হাসপাতালে চিকিত্সকের পর্যবেক্ষণে থাকতে হবে।’