ডেঙ্গুতে আক্রান্ত যুবরাজ সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরে ইনজুরি সমস্যা বেশ ভালোই ভোগাচ্ছে ভারতকে। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ইশান্ত শর্মা। চোট পেয়েছেন ভারতের আরেক পেসার আশিস নেহরাও। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দ্বিতীয় ওয়ানডেতে তাঁরা মাঠে নামতে পারবেন কি না—তা এখনো অনিশ্চিত। এবার এ দলে যোগ দিলেন যুবরাজ সিংও। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের বাইরেই কাটাতে হবে যুবরাজকে।অনেক দিন ধরেই ফর্মটা ভালো যাচ্ছে না যুবরাজ সিংয়ের। শেষ ১২ ওয়ানডেতে ২১ গড়ে করেছেন ২৫২ রান। কোনো সেঞ্চুরির দেখা পাননি। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র দুটি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন পাঁচ রান। এ অবস্থায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রান-খরা কাটানোর লড়াইটা বেশ কঠিনই হয়ে গেল যুবরাজের জন্য।