ডেপুটি হয়েই খুশি আমলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ডি ভিলিয়ার্সই ছিলেন সবচেয়ে ফেবারিট। অবশ্য গ্রায়েম স্মিথের উত্তরসূরি হিসেবে হাশিম আমলার নামটাও শোনা যাচ্ছিল একটু-আধটু। শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্সকেই করা হয়েছে অধিনায়ক আর আমলা নির্বাচিত হয়েছেন তাঁর ডেপুটি। ওয়ানডে অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষোভ-আক্ষেপ তো নেই-ই, উল্টো কাঁধে ‘বড় দায়িত্ব’ না চেপে বসায় খুশি আমলা!দক্ষিণ আফ্রিকা ওপেনারের দাবি, ‘ডেপুটি’ হয়েই তিনি বেশি খুশি, ‘গ্রায়েম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর মিডিয়ার আলোচনায় স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছিল, আমি আসলেই দায়িত্বটা চাই কিনা, কিন্তু আমি সহ-অধিনায়ক হয়েই খুশি। ডি ভিলিয়ার্সই যোগ্যতম, আমার মনে হয় না এত বড় দায়িত্ব নেওয়ার জন্য আমি সঠিক লোক। আমি লাইমলাইটের আড়ালে থাকতেই বেশি পছন্দ করি, এ জন্য সহ-অধিনায়কত্বই আমার জন্য বেশি মানানসই।’ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি দলেও ডি ভিলিয়ার্সের ডেপুটি আমলা। অথচ টি-টোয়েন্টি দলে জায়গাটা এখনো নিশ্চিত করতে পারেননি স্টাইলিশ ব্যাটসম্যান। ওয়ানডেতে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। গত বছর ১৫ ওয়ানডেতে ১০৫৮ রান করেছিলেন ১০৪.২৩ স্ট্রাইক রেটে, এ বছর এখন পর্যন্ত ১২ ম্যাচে ৫৫৬ রান ৯০.৭০ স্ট্রাইক রেটে। আমলার নিজেরও এখন চাওয়া টি-টোয়েন্টি দলে জায়গা পাকা করা, ‘এটাই আমার পরবর্তী লক্ষ্য—সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে যত বেশি সম্ভব খেলতে চাই এবং দেখাতে চাই যে সেখানেও আমি যে কারও সঙ্গে পাল্লা দিতে পারি।’ ওয়েবসাইট।