ডেভিস কাপে খেলতে দুবাই-যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এপ্রিলে মিয়ানমারে হওয়ার কথা ছিল ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারের প্রতিযোগিতা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে মিয়ানমার থেকে সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ৯-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিতে আজ রওনা হচ্ছে বাংলাদেশ টেনিস দল। টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাহরাইন, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, মিয়ানমার, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশ দল: অমল রায়, আনোয়ার হোসেন, জামিল ভূঁইয়া ও বিপ্লব রাম।