ডেভিস কাপে বাংলাদেশের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-০ হার। এবারের ডেভিস কাপের এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে ইরাকের বিপক্ষে বাংলাদেশ দল পরশু জিতেছে ২-১ ব্যবধানে। দুবাইতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় বাংলাদেশের জামিল ভূঁইয়া ইরাকের আহমেদ হামজা আবদুল হাসানের কাছে হেরেছেন প্রথম এককে। দ্বিতীয় এককে আলী হাশিমকে হারিয়ে ১-১ সমতা আনেন অমল রায়। এরপর অমল-বিপ্লব রাম জুটি জিতেছে দ্বৈতে। গতকাল বাংলাদেশের খেলা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফলাফল জানা যায়নি।