ডেভিস কাপে সব আশাই প্রায় শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চার থেকে তিনে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই বাংলাদেশের। যে তুর্কমেনিস্তানকে অতীতে বাংলাদেশ পাঁচবার হারিয়েছে, দুবাইতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় প্রথম ম্যাচে সেই তুর্কমেনিস্তানের কাছে হেরেছে ৩-০ ম্যাচে। দ্বিতীয় টাইয়ে ইরাককে ২-১ ব্যবধানে হারালেও পরশু আবার হেরেছে সিঙ্গাপুরের কাছে (২-১)। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি এনেছেন এদিন অমল রায়, দ্বিতীয় এককে। প্রথম এককে হেরেছেন জামিল ভূঁইয়া এবং পরে দ্বৈতে হেরেছে অমল-বিপ্লব জুটি।
গত রাতে বাংলাদেশের শেষ গ্রুপ টাইয়ের প্রতিপক্ষ ছিল বাহরাইন, যাদের বিপক্ষে আগে বাংলাদেশ দুবার জিতলেও হেরেছে ছয়বার। বাহরাইনকে হারাতে না পারলে বাংলাদেশকে গ্রুপ চারেই থেকে যেতে হবে।
গত বছর গ্রুপ তিন থেকে অবনমিত হয়ে গ্রুপ চারে নেমেছে বাংলাদেশ। আগের জায়গায় ফিরে যেতে এবার গ্রুপে অন্তত দুটি টাই জেতার দরকার ছিল।