ডেভিস কাপের বাছাইপর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চল বাছাইপর্বের (গ্রুপ ‘৪’) খেলা রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে আজ। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। বাছাইপর্বে বাংলাদেশসহ মোট ৮টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া খেলবে বাহরাইন, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, কাতার, সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল একে অন্যের মুখোমুখি হবে শেষ চারে। এই দুই খেলার বিজয়ী দুই দল এশিয়া-ওশেনিয়া বাছাইপর্বের গ্রুপ ‘৩’-এ খেলবে।