প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা দেখে নিশ্চয়ই ধাক্কা খেয়েছেন । এ কোন ডেমিচেলিস! ঝুঁটিবাঁধা সেই ‘ট্রেডমার্ক’ চুল কই? আর্জেন্টিনা ডিফেন্ডার সেই সাধের চুল ফেলে দিয়েছেন । উপলক্ষ? বিশ্বকাপে ডাক পাওয়া! সাবেলার দলে সুযোগ পেয়ে এতটাই আপ্লুত যে, চুল কেটেই সেটার উদ্যাপন করেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার । আর্জেন্টিনা দলে অনেক দিন থেকেই ব্রাত্য ছিলেন, অপ্রত্যাশিত সুযোগ পেয়েই তাই এমন উদ্যাপন! তবে ডেমিচেলিসের এই চুল ছেঁটে ফেলায় বিপাকে পড়েছে আর্জেন্টাইন সমর্থকেরা। তারা যে এই ডিফেন্ডারের চুল নিয়ে আস্ত একটা গানই বেঁধে ফেলেছিল! ওয়েবসাইট।