ডেমিচেলিসের পাশে আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমিচেলিস
ডেমিচেলিস

২০১১ সাল থেকে আর্জেন্টিনা দলে ব্রাত্য ছিলেন । এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে আসার পর অবস্থা বদলাবে, এমন আশা ছিল না। সিটির শুরুটা খুব ভালোও হয়নি মার্টিন ডেমিচেলিসের। বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লাল কার্ড দেখে তো কম সমালোচনার শিকার হননি। তবে গত কয়েক মাসে নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার।

আগুয়েরো
আগুয়েরো

ভালো ফর্মের পুরস্কার পেয়েছেন বিশ্বকাপে আর্জেন্টিনার ৩০ সদস্যের দলে ডাক পেয়ে। অনেকেই এতে অবাক হতে পারেন, তবে ডেমিচেলিসের সিটি-সতীর্থ সার্জিও আগুয়েরো বিস্মিত নন, ‘ও নিজের যোগ্যতাতেই ডাক পেয়েছে, এটা কোনো চমক ছিল না। গত তিন-চার মাসে সে খুবই ভালো খেলেছে, নিজেকে মানিয়ে নিয়েছে।’ ওয়েবসাইট৷