ডেসকাটের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম দক্ষিণ আফ্রিকায়। এখন খেলছেন হল্যান্ডের হয়ে। হল্যান্ড আগামী বিশ্বকাপে খেলার সুযোগ না পেলে রায়ান ডেসকাট কি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চাইবেন? চাইবেন না। সরাসরিই ‘না’ বলে দিয়েছেন। ‘না, আমি কখনোই এ রকম ভাবি না!’—সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন এই বিশ্বকাপে হল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা অলরাউন্ডার। আইসিসির সহযোগী দেশগুলোর ‘বড়’ ব্যাটসম্যানের তালিকায় ডেসকাট আছেন ওপরের দিকে। বিশ্বমঞ্চে নিজেকে চেনাতে গত মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ১১০ বলে করেছেন ১১৯ রান। বড় মঞ্চে আলো ছড়ানোর এটাই সম্ভবত শেষ সুযোগ ডেসকাটের। আগামী বিশ্বকাপ হবে সহযোগী দেশগুলো ছাড়াই—এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছে আইসিসি।ডেসকাট বলছেন, ‘আমি এভাবে ভাবি না। আমি জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ হতে পারে। আগামী বিশ্বকাপ ১০ দলের হলে হবে। তবে আমি কাউন্টি ক্রিকেটে অনেক বড় ক্রিকেটারের সঙ্গেই খেলব। কদিন পর আইপিএলে খেলব, সেটাও তো বড় মঞ্চই’—বলেছেন ডেসকাট। ওয়েবসাইট।