প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজীবন নিষিদ্ধ হয়েছেন। কেড়ে নেওয়া হয়েছে তাঁর সব ট্যুর ডি ফ্রান্সের শিরোপা। ডোপিং কেলেঙ্কারিতে সব হারানো ল্যান্স আর্মস্ট্রং এর পর থেকেই যেন একের পর এক বিস্ফোরক তথ্য দিয়ে যাচ্ছেন, কাঁপিয়ে দিচ্ছেন খেলার দুনিয়াকে। তাঁর ডোপিং কেলেঙ্কারি ধামাচাপা দিতে খোদ আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়নই (ইউসিআই) তাঁকে সহযোগিতা করেছে—এমন অভিযোগ তুলেছিলেন আগেই। এবার প্রকাশ্যে স্বীকার করলেন, ট্যুর ডি ফ্রান্সের সাতটি শিরোপাই নাকি তিনি ডোপ নিয়ে জিতেছেন! ইএসপিএনের একটি স্পোর্টস টক শোতে উপস্থিত হয়ে বলেছেন, ‘এখন হয়তো ডোপ ছাড়াই জেতা সম্ভব। কিন্তু আশির দশকের শেষ থেকে গত দশকের মাঝামাঝি পর্যন্ত এটা সম্ভব ছিল না।’ কেন? যুক্তি হিসেবে আর্মস্ট্রং বলছেন, তখন নাকি ডোপ পরীক্ষা করার সব রকম প্রযুক্তি ছিল না। ইয়াহু স্পোর্টস, এনবিসি।