ডোপপাপী ৩১ জন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক শুরুর আগেই নিষিদ্ধ হয়ে যেতে পারেন ১২টি দেশের ৩১ জন অ্যাথলেট। এই অ্যাথলেটরা শাস্তি পাবেন পুরোনো ডোপ পাপের। কাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ জানিয়েছেন, ২০০৮ বেইজিং অলিম্পিকের ডোপ স্যাম্পল পুনঃপরীক্ষা করেই শনাক্ত করা হয়েছে ওই ৩১ জনকে। পুনঃপরীক্ষা করা হয়েছে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে। শুধু ২০০৮ সালেরই নয়, পুনঃপরীক্ষা করা হয়েছে ২০১২ লন্ডন অলিম্পিকের ২৫০ নমুনা। এখনো ফল জানা যায়নি। এবারের রিও অলিম্পিকে অংশ নিতে পারেন এমন সম্ভাব্য প্রতিযোগীদের নমুনা পুনঃপরীক্ষা করা হয়েছে। এএফপি, বিবিসি।