ডোনাল্ডকে নিয়ে ট্রান্স-তাসমান লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্স-তাসমান টানাটানির মধ্যে পড়লেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। তাঁকে বোলিং কোচ হিসেবে পেতে চাইছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দুই দলই। অস্ট্রেলিয়া বোলিং পরামর্শক হিসেবে পেতে আগ্রহ দেখালেও নিউজিল্যান্ড তাঁকে ছাড়তে চাইছে না। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলার পেছনে বোলিং কোচ ডোনাল্ডের ছিল বড় ভূমিকা।অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ডোনাল্ডকে থেকে যাওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। এখনো কোনো উত্তর না পেলেও এনজেডসি বলছে, ‘আলোচনাটা খুব ভালোভাবে এগোচ্ছে।’ সাবেক অস্ট্রেলিয়ান কোচ, বর্তমানে এনজেডসির পরিচালক জন বুকানন বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াও তার (ডোনাল্ডকে) পেছনে ছুটছে দারুণ আগ্রহে।’ ওয়েবসাইট।