ডোপ টেস্টে পজিটিভ গে ও পাওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপ
ডোপ

এ যেন হঠাৎ করেই ধেয়ে আসা সুনামি। আর মুহূর্ত কয়েকেই লন্ডভন্ড জনপদ। না, কাল কোনো জনপদ ধ্বংস হয়নি। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অ্যাথলেটিকস বিশ্বকে লন্ডভন্ড করে দেওয়ার মতোই দুটি সংবাদ এল। ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন টাইসন গে ও আসাফা পাওয়েল। ১০০ মিটার স্প্রিন্টে সর্বকালের অন্যতম দুই সেরা অ্যাথলেটের গায়ে একই দিনে লাগল কলঙ্কের দাগ। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম মানব যুক্তরাষ্ট্রের গে নিজেই দিয়েছেন খবরটা। অন্যদিকে সবচেয়ে বেশি ৮৮ বার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো বোল্ট-সতীর্থ পাওয়েলের এজেন্ট দিয়েছেন খবরটা। পজিটিভ হয়েছেন লন্ডন অলিম্পিকে জ্যামাইকার রিলে দলের হয়ে রুপা জেতা মহিলা স্প্রিন্টার শেরন সিম্পসনও। পাওয়েল ও সিম্পসন পজিটিভ হয়েছেন গত মাসে জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপ চলাকালে হওয়া পরীক্ষায়। রয়টার্স ও বিবিসি। আর এ খবরে শেষ হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে গের সঙ্গে উসাইন বোল্টের একটা জমজমাট লড়াইয়ের সম্ভাবনা। চমক জাগানো এই খবরটা কাল নিজেই দিয়েছেন গে। কিছুদিন আগে ডোপ টেস্ট দিয়েছিলেন। গত শুক্রবার নাকি যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁকে ফোন করে জানিয়েছে, পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি। গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে জেতা গে বলেছেন, ‘আমি কোনো গল্প ফাঁদতে চাই না। একজনকে বিশ্বাস করেছিলাম, সে আমাকে ডুবিয়েছে।’ তবে জীবনের সেরা ফর্মে থেকেও শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে না পারার আফসোস ঝরেছে বছরের সেরা তিনটি টাইমিংয়ের মালিকের কণ্ঠে, ‘আমি ভুল করেছি। মোনাকোর ডায়মন্ড লিগ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়াচ্ছি।’ ��