ডোপ টেস্টে ব্যর্থ অস্ট্রেলিয়ার ৯ অ্যাথলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপ টেস্টে অস্ট্রেলিয়ার নয়জন অ্যাথলেট ব্যর্থ হয়েছেন বলে আজ শনিবার নিশ্চিত করেছে দেশটির ডোপিংবিরোধী সংস্থা। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়া প্রত্যেক অ্যাথলেটকেই দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।অস্ট্রেলিয়ার ডোপিংবিরোধী সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, নয়জন অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায় সংস্থাটির একজন মুখপাত্র। তিনি বলেন, ‘একসঙ্গে অনেক অ্যাথলেটকে ডোপ পরীক্ষা করা হয় বলে কারা ব্যর্থ হয়েছেন, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তা ছাড়া আন্তর্জাতিক ডোপিংবিরোধী নীতিমালা অনুযায়ী, চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার আগে কারও নাম প্রকাশ করা যাবে না।’