ডোপ পরীক্ষার সামনে বিজেন্দর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়ক থেকে তিনি এখন কলঙ্কিত নায়ক! ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের চাপে অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিংকে এবার দিতে হবে ডোপ পরীক্ষা। ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার ১২ বার হেরোইন সেবন করেছেন—পাঞ্জাব পুলিশের দেওয়া এই রিপোর্টের পরপরই এই নির্দেশ দেওয়া হয়। গত মাসে চণ্ডীগড় থেকে প্রায় ২ কোটি ৪০ লাখ ডলারের হেরোইন উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় উঠে আসে বিজেন্দরের নাম। রয়টার্স।