ডোপ-পাপী ভারতীয় অ্যাথলেটও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ১০০ মিটারে সোনাজয়ী নাইজেরিয়ার ওসায়েমি ওলুদামোলা ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তাঁরই স্বদেশি ১১০ মিটার হার্ডলার স্যামুয়েল ওকনও। এবার ডোপ-পাপীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল আজ বুধবার ঘোষণা দিয়েছেন, ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন ভারতীয় একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট।রয়টার্সকে ফেনেল বলেন, গেমসের ডোপবিরোধী নীতিমালা অনুযায়ী ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হলেও চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত স্বাগতিক দেশের অ্যাথলেটের নাম প্রকাশ করা হবে না। তিনি জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৩০০ ডোপ টেস্ট করা হয়েছে। এর মধ্যে কেবল তিনজন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।