ডোপপাপী ভারতীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতীয় ফুটবলার নিশান্ত মেহরা। ‘জাতীয় ডোপিং বিরোধী এজেন্সি মেহরাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে’—এক বিবৃতিতে মেহরার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন। আই লিগের দল মুম্বাই এফসির ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন গত ৪ ফেব্রুয়ারি। ফিফার নির্দেশনা অনুযায়ী মেহরার শাস্তির মেয়াদ ধরা হয়েছে গত ১০ ফেব্রুয়ারি থেকে। ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ ভারতের দ্বিতীয় ফুটবলার মেহরা। এর আগে ২০০২ সালে ডিফেন্ডার অরুণ মালহোত্রা ডোপ টেস্টে ধরা পড়েছিলেন। এএফপি।