ডোপিংয়ের শাস্তি বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিবর্ধক ড্রাগ নেওয়ার আগে অ্যাথলেটরা এখন নিশ্চিত দুবার করে ভাববেন। ডোপিংয়ের বিরুদ্ধে নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন আইন চালু হচ্ছে। এখন থেকে ডোপ-পাপের অভিযোগ প্রমাণিত হলে অন্তত চার বছর নিষিদ্ধ হতে হবে। আগে এই নিষেধাজ্ঞা ছিল মাত্র দুই বছর।
ডোপবিরোধী আন্তর্জাতিক সংস্থা ডব্লুএডিএ গত নভেম্বরেই এই আইনের প্রস্তাব করেছিল। ডোপ-পরীক্ষায় কোনো কারণে অংশ না নিলেও আগের চেয়ে কড়াকড়িভাবে সেটা দেখা হবে। তবে সবকিছুই যে অ্যাথলেটদের বিরুদ্ধে যাচ্ছে তা নয়। তদন্তকাজে সাহায্য করলে শাস্তির মেয়াদ কমতে পারে বলে জানিয়েছে ডব্লুএডিএ। আইএএনএস।