প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের জন্য রংপুর রাইডার্সকে শেষ ১৪ বলে করতে হবে ৩৩ রান। এমন সময়ই উইকেটে আসেন ড্যানজা হায়াট। ৮ বলে অপরাজিত ২০ রান করে দলকে জেতাতে রেখেছেন বড় অবদানও। ২টি চার ও ১টি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। রুবেল হোসেনকে শেষ ওভারের পঞ্চম বলে ছয় মেরে চিটাগাং কিংসের সঙ্গে রংপুরকে দাঁড় করান সমতায়। এর আগে বল হাতেও ১ উইকেট, হায়াটই হলেন ম্যাচসেরা।