প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে অখণ্ড সময় রবার্তো মানচিনির। গত বছর স্বেচ্ছায় ইন্টার মিলানের কোচের পদ ছেড়ে দিয়েছেন। এর পর থেকেই তিনি ‘ফ্রি’। সম্প্রতি গুঞ্জন উঠেছে, লেস্টার সিটিতে ক্লদিও রানিয়েরির জায়গা নিতে পারেন ইতালিয়ান এই কোচ। আবার ব্যস্ত হয়ে পড়বেন বলেই কি যতটা পারেন মজা করে নিচ্ছেন মানচিনি? সেজেগুজে গিয়েছিলেন ইতালির ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ অনুষ্ঠানে। সেখানে মঞ্চে উঠে নেচেছেন, মজা করেছেন। পারফরম্যান্স তাঁর ভালোই ছিল। ৫২ বছর বয়সেও নেচে সবাইকে মুগ্ধ করেছেন। লেস্টারের কোচের দায়িত্ব যদি পেয়েই যান, তাহলে কি এমন পারফরম্যান্স দেখাতে পারবেন? ডেইল মেইল।