ড্যারেন-ডেসকাট লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় এই তুলনায় বিব্রতই হতেন কিন্তু এখন আর হন না। ড্যারেন ব্রাভো বরং কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে তুলনাটা অনিবার্য বলেই মেনে নিয়েছেন। অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, ‘ও ঠিক লারার মতো।’ সেদিন কিংবদন্তি ক্লাইভ লয়েড পর্যন্ত বললেন, ‘হ্যাঁ, এই ছেলেটা অনেকটাই লারার মতো।’ খালাতো ভাই লারার সঙ্গে তুলনায় বিব্রত না হয়ে বিষয়টা উপভোগ করাই তো ড্যারেনের জন্য ভালো!উপভোগ করছেনও ড্যারেন, ‘এটা শোনাটা দারুণ ব্যাপার। এটা হলো উত্তরাধিকারের বিষয়। ব্রায়ান সব সময়ই আমার আদর্শ।’ ড্যারেনের এই উপভোগ-মন্ত্র হল্যান্ড শিবিরে নিশ্চয়ই বাড়তি আতঙ্কের কারণ! ক্রিস গেইল, চন্দরপল, সারওয়ানরা আছেন। তবে আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় যখন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে, ডাচদের দুশ্চিন্তার বড় কারণ হবেন ড্যারেনই। দক্ষিণ আফ্রিকা ম্যাচে তাঁর লারাসদৃশ ৭৩ রানের ইনিংসই নতুন করে তুলে এনেছে এই আলোচনা।ড্যারেন আজ জ্বলে উঠতে চাইবেন আরও একটি কারণে। চোটের কারণে শেষ হয়ে গেছে বড় ভাই ডোয়াইনের বিশ্বকাপ। বড় ভাইয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা ছোট ভাই নিশ্চয়ই করবেন।ডাচদের দুশ্চিন্তার কারণ ড্যারেন হলে ওয়েস্ট ইন্ডিজের দুশ্চিন্তার নাম অবশ্যই রায়ান ডেসকাট। ১১৯ রান আর ২ উইকেট নিয়ে পাঁচ দিন আগে তিনি একাই প্রায় কাঁদিয়ে ছেড়েছিলেন ইংল্যান্ডকে। বিশ্বকাপ মঞ্চে এই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুটি। সুতরাং প্রতিশোধ-ট্রতিশোধের কোনো ব্যাপার নেই। যদিও ডাচরা চাইলে প্রতিশোধের দোহাই দিলেও দিতে পারে। ওয়ানডে ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে দুটি দল। ২০০৮ ডারবানের সেই ম্যাচে হল্যান্ড হেরেছিল ১০ উইকেটে।গায়ে ছোট দলের তকমা থাকলেও হল্যান্ড যে হেলাফেলার নয়, সেটা বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড ম্যাচেই। ওয়েস্ট ইন্ডিজ হালকাভাবে নিচ্ছেও না। কোচ ওটিস গিবসন বলেছেন, ‘এটা বিশ্বকাপ। আর বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল। ওই সময় আমি ইংল্যান্ডের সঙ্গে কাজ করেছি বলে ড্রেসিংরুমের অনুভূতিটা আমার মনে আছে।’ তবে কি ওয়েস্ট ইন্ডিজ কোচের মনেও রয়েছে সেই জ্বালা জুড়ানোর তাগিদ?চো খ রা খু নক্রিস গেইলওয়েস্ট ইন্ডিজদলের সবচেয়ে বড় তারকা। ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা না বাধলে অধিনায়ক হিসেবে বিশ্বকাপেও দেখা যেত তাঁকে। কিন্তু গেইল হয়ে গেলেন স্রেফ একজন! আলোটাও সেভাবে নেই তাঁর ওপর। সেই আলো চুরি করে নিয়েছেন ড্যারেন ব্রাভো। প্রথম ম্যাচেও আউট হয়েছেন মাত্র ২ রান করে। আজ গেইল জ্বালা জুড়াতে বেছে নিতে পারেন হল্যান্ডকেই।টম কুপারহল্যান্ডছোট দলের খেলোয়াড়। বড় দলগুলোর বিপক্ষে খেলার সৌভাগ্যও মেলে সামান্যই। প্রচারের আলো সেভাবে পান না। পেলেও বেশির ভাগই কেড়ে নেন রায়ান টেন ডেসকাট। ডেসকাটের ব্যাটিং গড় নিয়ে সবার কী বিস্ময়। অথচ কুপারের ব্যাটিং গড়ও কিন্তু ৬৩.৬০! গত জুনে ওয়ানডে অভিষেক। এই আট মাসে ১১ ওয়ানডে খেলেছেন। একটি সেঞ্চুরি, পাঁচটি ফিফটি! বিশ্বকাপের প্রথম ম্যাচেও করেছিলেন ৪৭।