ড্যারেন স্টিভেনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা খুব ভালো ছিল না ঢাকা গ্ল্যাডিয়েটরসের। ৪৯ রানে পড়ে গিয়েছিল ৩ উইকেট। সেখান থেকেই স্বদেশি ওয়াইস শাহকে নিয়ে টেনে তোলেন দলকে। ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেনসের ৩৩ বলে ৫৫ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। স্টিভেনস শেষমেশ অপরাজিত থেকেই শেষ করেন ২টি ছয় ও ৫টি চারে সাজানো ইনিংস। সিলেট রয়্যালসের সঙ্গে আগের ম্যাচে করেছিলেন ২৯। সে ম্যাচে অবশ্য হেরে গিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতকাল আর সেটা হয়নি, ঢাকা পেয়েছে ৩১ রানের সহজ জয়। স্টিভেনসকে ম্যাচসেরা ঘোষণা করতে তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি।