ড্যারেন স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ তখনই ত্রাতা হিসেবে আগমন ড্যারেন স্যামির। দলের অধিনায়ক ইনিংস মেরামতে নেতৃত্ব দিলেন সামনে থেকেই। শেষ ৪ উইকেটে ১০৯ রান করল ক্যারিবীয়রা, যার ৬০ রানই স্যামির। তাঁর ৬২ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পাওয়া স্যামি নেতৃত্ব দিয়েছেন বোলিংয়েও। বাংলাদেশের ইনিংস শুরুতেই তছনছ তাঁর মিডিয়াম পেসে। এনামুল ও নাঈমকে পরপর দুই বলে আউট করার পর ফেরান মমিনুলকেও। ৮ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট, দুটি ক্যাচ, ব্যাটিংয়ে ফিফটি। স্যামির নিখুঁত অলরাউন্ড পারফরম্যান্সই দেখল কালকের মিরপুর। ৮৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে ফিফটি ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তথ্যসূত্র: ওয়েবসাইট।