ড্যারেন ‘মালিঙ্গা’ স্যামি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারানোর পর বিজয়োল্লাস হয়েছে মাঠেই। তবে আসল উৎসব তোলা ছিল পরের ম্যাচের ফলাফলের জন্য। হোটেলে ফিরেই ড্যারেন স্যামির টুইট, ‘আজ আমি শ্রীলঙ্কার ভক্ত, কাম অন শ্রীলঙ্কা!’ লাসিথ মালিঙ্গা একের পর এক উইকেট নিচ্ছিলেন আর স্যামির টুইটে ধরা পড়ছিল বাঁধনহারা উচ্ছ্বাস। ইংল্যান্ড হারার পর তো দারুণ একটা ছবিই টুইটারে পোস্ট করলেন স্যামি—মাথায় লাসিথ মালিঙ্গার চুলের মতো কোঁকড়ানো পরচুলা, সেটা আবার রাঙানো শ্রীলঙ্কার নীলে। আর হাতে ওয়েস্ট ইন্ডিজের পতাকা। স্যামির টুইটেই জানা গেল, হোটেলে ক্যারিবিয়ানদের উৎসবের কথা। গেইলদের উদ্দাম নৃত্যের একটা ছবিও দেখা গেল স্যামির সৌজন্যে। স্যামির আরেকটি টুইট, ‘আর মাত্র দুটো বাধা।’ এই বাধা দুটিই সবচেয়ে কঠিন, স্যামিরা পারবেন পেরোতে? ওয়েবসাইট।