ড্র-ই হলো ডানেডিন টেস্ট
অ্যালিস্টার ক্যাম্পবেল ও নিক কম্পটনের ওপেনিং জুটি ইংলিশদের দেখিয়েছিল বাতিঘরের পথ। এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরি খাদের কিনারা থেকে তুলে ডানেডিন টেস্টে ইংলিশদের মান বাঁচাতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কুক ও কম্পটনের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে বাকি ইংলিশ ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরলেন সফলভাবে। দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে ২৯৩ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত ড্র করতে পারল ডানেডিন টেস্ট।পঞ্চম দিনে ইংলিশ ব্যাটিংয়ের প্রদর্শনী ছাড়া বলার মতো আর কিছুই ছিল না। অ্যালিস্টার ক্যাম্পবেল আর নিক কম্পটন যে ভিত গড়ে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে দারুণ ধৈর্যের সঙ্গে ব্যাট চালিয়ে গেলেন স্টিভেন ফিন ও জোনাথন ট্রট। ট্রট ৯৪ বল খেলে ৫২ রান করলেও ফিন তাঁর ৫৬ রানের ইনিংসে খরচ করেছেন ২০৩ বল। এই দুই ব্যাটসম্যানের স্থিতধী ব্যাটিংয়েই মূলত ইংল্যান্ড ড্রয়ের লক্ষ্যে নির্বিঘ্নে পার করে দিতে পেরেছে ম্যাচের পঞ্চম দিনটি।ফিন ও ট্রটের পাশাপাশি বাকি ইংলিশ ব্যাটসম্যানরাও সময় কাটিয়ে দেওয়ার লক্ষ্যে সফল। কেভিন পিটারসেন ২৬ বল খেলে করেছেন ১২ রান। ইয়ান বেল তাঁর ২৬ রানের স্কোরে বল খেলেছেন ৮৪টি। ম্যাট প্রায়রও ২৩ রান করেছেন ৫০ বলের মোকাবিলায়। সব মিলিয়ে প্রথম ইনিংসে নিজেদের ভুলগুলো দারুণভাবে দ্বিতীয় ইনিংসে শুধরেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন দলকে।নিউজিল্যান্ডের দুর্ভাগ্য। ইংল্যান্ডকে হাতের মুঠোয় পেয়েও ধরে রাখতে পারেনি তারা। প্রথম ইনিংসের বোলিংসাফল্য দ্বিতীয় ইনিংসে পুনরাবৃত্তি করতে না পারার ব্যর্থতাই এর মূল কারণ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ওয়েঙ্গার ছিলেন সফল। কিন্তু একজন ব্রুস মার্টিনের অভাব খুব ভালোভাবেই অনুভব করেছে কিউইরা। রয়টার্স।