ড্র করল ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনমন এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। নগর প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম মোহামেডান কি পারবে? কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম মোহামেডান। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন তারা দশম স্থানে। ম্যাচ বাকি আছে দুটি। প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা ও আরামবাগ। প্রতিদ্বন্দ্বিতাটা ফেনী সকারের সঙ্গে—১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে যারা ১১ নম্বরে। ২৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে ষষ্ঠ স্থানে।১৬ মিনিটে নাইজেরিয়ান কিংসলের হেডে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। দুই মিনিট পরই লাইবেরিয়ান জেরি সমতায় ফেরান চট্টগ্রাম মোহামেডানকে। একটি পয়েন্টের সঙ্গে একটি লাল কার্ডও পেয়েছে চট্টগ্রামের দলটি। খেলার অন্তিম লগ্নে এভারটনকে ফাউল করে লাল কার্ড দেখেছেন ক্লেটাস।আজকের খেলা: মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ, আরামবাগ-চট্টগ্রাম আবাহনী (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়াম)।