ড্র করল ভারত উজবেকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব পার হতে আরও একটা ম্যাচ খেলতে হচ্ছে ভারত ও উজবেক মহিলা দলকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ১-১ গোলে ড্র করেছে তারা। এর আগে বাংলাদেশের বিপক্ষে দুই দলই জিতেছিল ৩ গোলের ব্যবধানে। দুই দলেরই গোলের সংখ্যা সমান হওয়ায় আজ এ জন্য প্লে-অফ ম্যাচ খেলতে হবে ভারত ও উজবেকিস্তানকে। আজকের জয়ী দল উঠবে পরের রাউন্ডে।