ড্র করে আরও পিছিয়ে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল নিজেরা পয়েন্ট হারিয়ে শিরোপাদৌড়ে ব্যবধান কমানোর সুযোগ করে দিয়েছিল আবাহনীকে। কিন্তু আবাহনী সেই সুযোগ নিতে পারেনি। তারাও একের পর এক পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে বলতে গেলে চ্যাম্পিয়ন করেই দিয়েছে শেখ জামালকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেখ জামালের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে আবাহনী। ৯ মিনিটে মরিসনের গোলে এগিয়ে গিয়েছিল আকাশি-নীলরা, ৪৮ মিনিটে ১-১ করেন মোহামেডানের ওয়াহেদ। ২২ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৫১, আবাহনী ৪১, মোহামেডান ৩৭, মুক্তিযোদ্ধা ৩৪, ব্রাদার্স ৩৩, শেখ রাসেল ২৯। পাঁচটি করে ম্যাচ বাকি।