ড্র করে ম্যান সিটির হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় দিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালো অবস্থানেই ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু গতকাল এবারের মৌসুমের ৩০তম ম্যাচে সিটিকে রুখে দিয়েছে স্টোক সিটি। ১-১ গোলে ড্র করে এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা হারাতে বসেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। আগামীকাল রাতে ফুলহামের বিপক্ষে জিতলেই ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।গতকাল স্টোক সিটির মাঠে প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শট থেকে ম্যান সিটির জালে বল জড়িয়ে দেন পিটার ক্রোচ। ইতিমধ্যে অসাধারণ দৃষ্টিনন্দন এই গোলটিকে এবারের মৌসুমের অন্যতম সেরা গোল হিসেবেও বিবেচনা করছেন অনেকে। ৭৬ মিনিটে সমতাসূচক গোলটি করে ম্যানসিটি শিবিরে স্বস্তি ফেরান ইয়া তোরে। বাকি সময় গোলশূন্য কাটার পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে। রয়টার্স।