ড্র করেও শীর্ষে জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবায় কাল মিনহাজ উদ্দিনের (সাগর) সঙ্গে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার। এতেও অবশ্য নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ মোরশেদের চেয়ে দেড় পয়েন্ট এগিয়ে আছেন জিয়া। নবম রাউন্ড শেষে জিয়ার পয়েন্ট সাড়ে আট। খেলা হচ্ছে ১৩ রাউন্ড। ওদিকে আজ গোলাম মোস্তফাকে হারাতে পারলে আন্তর্জাতিক মাস্টার হওয়ার তৃতীয় নর্মটি পেতে পারেন মিনহাজ।