প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোটেনহাম, ম্যানচেস্টার সিটির গোলশূন্য ড্র দিয়ে শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। ১৫৬ মিলিয়ন ডলার খরচ করে ইয়া তোরে, ডেভিড সিলভা, আলেকজান্ডার কারলোভকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। তবে টোটেনহামের বিপক্ষে হার এড়িয়ে এক পয়েন্ট যোগ করার পেছনে সবচেয়ে বড় অবদান গোলরক্ষক জো হার্টের। প্রথমার্ধে টোটেনহামের ছয়টা গোল প্রচেষ্টা ব্যর্থ করে দেন এই ইংলিশ গোলরক্ষক।দ্বিতীয়ার্ধে মাঠে কিছুটা আধিপত্য বিস্তার করে ম্যানচেস্টার সিটি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সেগুলো থেকে গোল করতে পারেনি ম্যান সিটির স্ট্রাইকাররা।