ড্র দিয়ে শেষ আলফাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী ম্যাচটা হয়তো জয় দিয়েই শেষ করতে চেয়েছিলেন আলফাজ আহমেদ। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয় পেলে বিদায়ের ক্ষণটা হয়তো আরও মধুরই হয়ে উঠত। কিন্তু আলফাজের সেই আশাটা পূর্ণ হয়নি। আবাহনী-মোহামেডানের আজকের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্র দিয়ে। ২৫ মিনিটে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন মরিসন। এরপর প্রায় পুরোটা ম্যাচই ১-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। খেলার একেবারে শেষপর্যায়ে, ৮৫ মিনিটের মাথায় আবাহনীর পক্ষে সমতাসূচক গোলটি করেন মিশু।আজকের এই ম্যাচটি ড্র হওয়ার ফলে এখন ১৪ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান। ১৩ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের দখল ধরে রেখেছে শেখ রাসেল।