ড্র না মেনে জিতলেন জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবায় জয়ের ধারাতেই আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে তিনি শীর্ষে। কাল জিয়া হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগরকে। সাদা নিয়ে খেলা জিয়াকে ১৩ চালের পর মিনহাজ ড্রয়ের প্রস্তাব দেন। কিন্তু জিয়া খেলা চালিয়ে যান এবং ৫৯ চালের মাথায় জয়ী হন।
পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রাজীব রেজাউল হককে হারিয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে তিনে থাকা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন উতেন রাখাইনকে। গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব সাদা নিয়ে ৪৭ চালে হারিয়েছেন মাহতাব উদ্দিনকে। এদিন জিতেছেন শেখ নাসির, দেবরাজ চ্যাটার্জি, খন্দকার আমিনও।