প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টটা ড্রয়ের দিকে এগোচ্ছে, এটা বোঝা গিয়েছিল তৃতীয় দিন শেষেই। আগেই সিরিজ নিশ্চিত করে রাখা ইংল্যান্ডের শরীরী ভাষাই বলে দিচ্ছিল, অনর্থক ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়াকে সান্ত্বনার জয়ও উপহার দিতে চায় না ওরা। কাল চতুর্থ দিনে বৃষ্টির কারণে একটি বলও না হওয়ায় ড্র যেন প্রায় নিশ্চিত হলো। অলৌকিক কিছু না ঘটলে এখন এই টেস্ট থেকে ফল আশা করা বোকামি। শেষ টেস্টে অন্তত জিতে নভেম্বরে ফিরতি সিরিজের জন্য কিছুটা আত্মবিশ্বাস নিয়ে যাওয়া তাই হচ্ছে না অস্ট্রেলিয়ার। ক্রিকইনফো।