ড্র ম্যাচে প্রাপ্তি জাকিরের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর ড্র হলো প্রথম চার দিনের ম্যাচটাও। তবে এই ড্র ম্যাচ থেকেও প্রাপ্তি আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সেঞ্চুরি করে মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে স্বাগতিক দলের জাকির হাসান।
৪৭ রানে ৩ উইকেট হারালেও জাকিরের ২৯০ বলে ১১০ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৩৫২ রান করে ৩১ রানের লিড নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ উইকেটে অধিনায়ক মেহেদী হাসানের (৮৮) সঙ্গে ১৭৭ রানের জুটি হয়েছে জাকিরের। খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬৫ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে মধ্যপ্রদেশ।