ড্র হলো আবুধাবি টেস্ট
প্রথম ইনিংসে মাত্র শ্রীলঙ্কাকে মাত্র ১৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর হয়তো জয় দিয়েই টেস্ট সিরিজটা শুরু করার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। এরপর তৌফিক উমরের ২৩৬ রানের অসাধারণ ইনিংসটির সুবাদে ৫১১ রান সংগ্রহ করে সেই আশাটা আরও বেড়ে গিয়েছিল পাকিস্তানি সমর্থকদের। কিন্তু ৩১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর বেশ চমত্কারভাবেই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। সাঙ্গাকারা দ্বিশতক ও প্রসানা জয়াবর্ধনের শতক শেষপর্যন্ত হতাশই করেছে পাকিস্তানকে। আজ শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রানে অল আউট হয়ে জয়ের জন্য পাকিস্তানকে ১৭০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপর মাত্র ১০ ওভার ব্যাট করতে পারে পাকিস্তান। ফলাফল ড্র।গতকাল শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ২৯৮ রান জমা করে চতুর্থ দিন শেষ করেছিলেন সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। আজও দিনের অনেকটা সময় উইকেটে আঁঁকড়ে পড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ২০১ রান। দলীয় ৪৩৪ রানের মাথায় সাঙ্গাকারা আউট হওয়ার পর খুব বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয় ৪৮৩ রানে।১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভার ব্যাট করে ২১ রান সংগ্রহ করে পাকিস্তান। পঞ্চম ওভারে তৌফিক উমরের উইকেট শিকার করেছিলেন ওয়েলেগেদারা। ম্যাচসেরা হয়েছেন কুমার সাঙ্গাকারা।