ড্র হলো কলম্বো টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত আর শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হতেই পেরিয়ে গেছে চার দিন। কলম্বো টেস্টের পঞ্চম দিনটা অনেকটাই আনুষ্ঠানিকতা রক্ষার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত পূর্বানুমান মতো ড্র হলো ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৬৪২ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করে ৭০৭ রান। এটি টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই নিজেদের মাটিতে ৭২৬ রান করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১২৯ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। কিন্তু দিনের খেলার আর মাত্র এক ঘণ্টা বাকি থাকায় দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করে টেস্ট ড্র ঘোষণা করা হয়।প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৪২ রান করে অপরাজিত থেকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের শেষ টেস্ট।