ড্র হলো চার দিনের ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে প্রথম চার দিনের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ জিতেছিল ১১৪ রানে। বিকেএসপিতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দ্বিতীয় চার দিনের ম্যাচটি শেষ হয়েছে ড্র-তে । দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ তাই ১-০ ব্যবধানে জয়ী। বিকেএসপিতে ড্রয়ের মূলে অবশ্য বড় ভূমিকা বৃষ্টির। আগের দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। পরশু রাতের ভারী বৃষ্টিতে পুরো আউটফিল্ড খেলার অনুপযোগী থাকায় কাল শেষ দিনে খেলাই হয়নি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংসে করেছিল ২৬৮ রান। ফয়সাল হোসেনের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে তুলেছিল ২৭২।